শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫১ পিএম, ২০২৪-০৮-৩১
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর জেলা বিএনপির একাংশের হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুরের এক সমন্বয়ক ও তার পরিবার। শুক্রবার রাতে সাংবাদিকদের এমন অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় শুক্রবার শহরের বড় মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে রাজনৈতিক বক্তব্য শুরু করে শামীম আহাম্মেদ এক কর্মী। এ সময় মসজিদে রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদ জানায় সাবেক যুবদল নেতা আমান উল্লাহ্। এতেই ক্ষিপ্ত হয়ে শামীম আহাম্মেদের লোকজনরা আমান উল্লাহ্কে মসজিদের ভিতরে মারধর শুরু করে। এ ঘটনার জেরে ওই দিন রাতে ভোক্তভোগী আমান উল্লাহ্ এর ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের এক সমন্বয়ক শাহরিয়ার হক সাকিবের উপর পুনরায় হামলা করে শামীম আহাম্মেদের সন্ত্রাসী বাহিনী। হামলায় আহত সমন্বয়ক শাহরিয়ার হক সাকিব ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited